জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলের জন্মদিন আজ। সম্প্রতি জানা গেছে প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন তিনি। তাই জন্মদিনের আনন্দটা এবার দ্বিগুণ হয়ে এসেছে পিয়ার জীবনে। 

 

এ খবরে নিজেও ভীষণ উচ্ছ্বসিত এই তারকা। পিয়া বলেন, এবারের জন্মদিনে এ খবরটি আমার জন্য সেরা উপহার। 

 

এছাড়া পিয়া নিজেই মা হওয়ার খবর ভক্ত-অনুসারীদের ফেসবুকে জানিয়েছেন। এছাড়া বেবি বাম্পসহ তিনটি ছবি পোস্ট করে পিয়া লিখেছেন, আসছে ফেব্রুয়ারিতে পরিবারের মূল্যবান সদস্যটির জন্য অপেক্ষা করছি। জীবনের নতুন ধাপ, নারীত্ব। 

 

পিয়ার সেই পোস্টের নিচে ফেসবুক আর ইনস্টাগ্রামে অসংখ্য তারকা, সহকর্মী ও ভক্ত শুভেচ্ছা জানিয়েছেন। পিয়া জানান, অনাগত সন্তানের বিষয়টা ভীষণ আবেগময়। 

 

২০১৪ সালে ফারুক হাসান সামীরকে বিয়ে করেন পিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতেই তাদের সংসারে নতুন অতিথি আসছে।

 

এদিকে, ২০০৭ সালে মিস বাংলাদেশ হিসেবে শোবিজে পথচলা শুরু করেন পিয়া জান্নাতুল। এরপর মডেলিং দিয়েই নিজেকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। নিজ দেশের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় তার তারকাখ্যাতি আরো বেড়ে যায়।

 

 

 

 

 

নতুন প্রত্যাশায় ।। আকাশ বার্তা